ফাইনালে আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএ কাপে উইগান রূপকথার সমাপ্তি। গত বছর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ পায় উইগান। এবারও কোয়ার্টার ফাইনালে সেই সিটিকে হারিয়ে উঠেছিল সেমিফাইনালে। কাল আর্সেনালের বিপক্ষে সেমিতেও উইগান লড়েছে সমানতালেই। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে উঠে যাওয়া আর্সেনাল পেয়ে গেছে দীর্ঘ নয় বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘুচানোর সুযোগ। এএফপি।