ফাইনালে ইতালিকে চান লো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুবারই জার্মানির বিদায় সেমিফাইনালে। শেষ লড়াইটার আগের ধাপে এবারের স্বপ্নটাকে বিসর্জন দিতে চায় না জার্মানি। জার্মানির কোচ জোয়াকিম লোর এবারের স্বপ্ন তাঁর দল ফাইনালে খেলবে এবং সেখানে প্রতিপক্ষ হিসেবে পাবেন ইতালিকে৷ ইতালি কেন? বিশ্বকাপে কখনোই ইতালিকে হারাতে পারেনি জার্মানি। এবার ইতালির বিপক্ষে কাঙ্ক্ষিত জয়টা লো পেতে চান শেষ লড়াইয়েই, ‘বিশ্বকাপে ইতালিকে কখনোই হারাতে পারিনি আমরা। কিন্তু আমি শতভাগ নিশ্চিত একদিন তাদের আমরা হারাবই। এবং খুবই ভালো হয় যদি সেটা হয় ফাইনালে।’ তাহলে যে মারাকানা স্টেডিয়ামের ডাগ-আউটে বসে থাকার স্বপ্নটাও পূরণ হয় এই জার্মানের! এএফপি।