ফাইনালে উঠলেন জোকোভিচ, ফেদেরারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদালের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে এবার বিদায় নিলেন ষোলবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সুইস তারকা রজার ফেদেরার। তিনি আজ সেমিতে সার্বীয় নোভাক জোকোভিচের কাছে হেরে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম বিজয়ের স্বপ্নকে বিসর্জন দিয়েছেন।মেলবোর্নের রড ল্যাভার এরিনায় জোকোভিচের কাছে পাত্তাই পাননি ফেদেরার। ৭-৬ (৭/৩), ৭-৫, ৬-৪-এর পরিষ্কার ব্যবধানেই তিনি হেরে যান।এদিকে, মেয়েদের এককেও ইতিহাস গড়েছেন চীনের লি না প্রথম এশিয়ান হিসেবে যেকোনো একটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠে। তিনি শনিবারের ফাইনালে কিম ক্লাইস্টার্সের মুখোমুখি হবেন।গতকাল, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। ইনজুরি নিয়ে খেলে তিনি স্বদেশী ডেভিড ফেরারের কাছে এক প্রকার আত্মসমর্পণই করেছেন। ম্যাচ শেষে উচ্ছসিত জোকোভিচ বলেছেন, ফেদেরারের সঙ্গে খেলাটা কখনোই সহজ হয়না। সে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে চাইবেই। ব্যাপারটির জন্য আমি প্রস্তুতই ছিলাম। ফেদেরারকে হারানো এই ম্যাচটি আমার সাম্প্রতিককালের সেরা খেলা।’‘দ্বিতীয় সেটেই ফেদেরার আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এক পর্যায়ে আমি ৫-২-এ পিছিয়ে পড়েছিলাম। সেই সেটটি হারলে ম্যাচটিকে তিনি কোথায় নিয়ে যেতেন তা স্বয়ং বিধাতাই জানেন।’ জোকোভিচের যুদ্ধজয়ের প্রতিক্রিয়া।ফাইনালে জোকোভিচ ব্রিটেনের অ্যান্ডি মারে অথবা ডেভিড ফেরারের সঙ্গে খেলবেন। ফাইনালে জোকোভিচ যার সঙ্গেই খেলুন, যেকোনো গ্র্যান্ড স্লাম গত তিনবছরের মধ্যে এবারই নাদাল ও ফেদেরারের বাইরে একজন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। রয়টার্স।