প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা কি পারবে ২৮ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে? জার্মানিও তো ২৪ বছর ধরে বুভুক্ষু! তারাও নিশ্চয়ই চাইবে ১৮ ক্যারেটের সোনার কাপটি দেশে নিয়ে যেতে। এসব নিয়েই এখন উত্তপ্ত টুইটার। টুইটার নিয়ে আরও একটি তথ্য দেওয়া যেতে পারে। এবারের বিশ্বকাপে টুইটারে আর্জেন্টিনার অনুসারী বেড়েছে ১৩৯ শতাংশ, অন্যদিকে জার্মানির ৬২ শতাংশ। লিওনেল মেসি আর মেসুত ওজিল দুই দলের সবচেয়ে আলোচিত দুই ফুটবলার। ওজিলের সঙ্গে আলোচিত জার্মান হিসেবে আছেন টমাস মুলার ও ম্যানুয়েল নয়্যার। আর মেসিকে সঙ্গ দিতে লড়াইয়ে আছেন আর্জেন্টিনার হাভিয়ের মাচেরানো ও এনজো পেরেজ।