ফাইনালে গড়াল ফুটবল-ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমসে দেশের প্রধান দুটি খেলা ফুটবল ও ক্রিকেটের উপস্থিতি সে অর্থে টেরই পাওয়া যাচ্ছে না। নীরবেই চলছে খেলা, কমলাপুর স্টেডিয়াম ছেড়ে কাল ফুটবল এসেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর ক্রিকেট চলছে বগুড়ায়।ফুটবল-ক্রিকেট দুটিরই সেমিফাইনাল হয়েছে কাল, দুটিরই ফাইনাল আগামীকাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু ফুটবলের ফাইনালে খেলছে বরিশাল ও বিকেএসপি। ক্রিকেটের শিরোপা লড়াইয়ে মুখোমুখি রাজশাহী ও রংপুর বিভাগ।ফুটবলের প্রথম সেমিতে ২০ মিনিটে অরূপের গোলে এগিয়ে গিয়েও হেরেছে ঝিনাইদহ। ৫৯ মিনিটে বরিশালকে ম্যাচে ফেরান ফয়সাল, ৬৮ মিনিটে জয়সূচক গোল করেন আজাদ। দ্বিতীয় সেমিফাইনালে ৬১ মিনিটে রোহিতের দেওয়া গোলে জিতেছে বিকেএসপি (১-০)।ক্রিকেটে প্রথম সেমিফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। ১৭.৫ ওভারে ৯৫ রান করে অলআউট হয় খুলনা। জবাবে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী (১২.৫ ওভারে ৯৯/২)। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে রংপুর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪২ রানে হারিয়েছে ঢাকা মেট্রোকে । ২০ ওভারে রংপুর ৫ উইকেটে করে ১৭৩ রান। জবাবে ঢাকা মেট্রো ১৪.২ ওভারে ৬ উইকেটে করে ৮৫ রান।