প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের ফাইনালে উঠেছে চট্টগ্রাম ও খুলনা। বগুড়ায় তিন দিনের সেমিফাইনালের শেষ দিনে কাল চট্টগ্রাম ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে। সাব্বিরের সেঞ্চুরিতে (১১৪) রাজশাহী প্রথম ইনিংসে ৮ উইকেটে তোলে ২২৫। এরপর ১৬১ রানেই শেষ চট্টগ্রামের প্রথম ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে রাজশাহীকে ১৪৮ রানে অলআউট করলে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ২১৩ রান। ৫ উইকেট হারিয়েই সেটা টপকে যায় তারা। ম্যাচসেরা চট্টগ্রামের সাইফউদ্দিন। রাজশাহীতে খুলনা ৭ উইকেটে হারিয়েছে সিলেটকে। প্রথম ইনিংসে সিলেট অলআউট ১২০ রানে। এরপর খুলনা প্রথম ইনিংসে করে ২২৯ রান। দ্বিতীয় ইনিংসে সিলেট করে ২০২ রান, খুলনার লক্ষ্য দাঁড়ায় ৯৪ রান। ৩ উইকেট হারিয়েই জয়ে পৌঁছে যায় খুলনা। ম্যাচসেরা খুলনার মেহেদী। রাজশাহীতে তিন দিনের ফাইনাল শুরু আগামী পরশু।