ফাইনালে চেন্নাইকে পেল কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্যগুণে গ্রুপ পর্ব পেরিয়ে আসা চেন্নাই সুপার কিংসই উঠে গেল ফাইনালে। গত দুবারের চ্যাম্পিয়নরা টানা তৃতীয় ফাইনালে উঠেছে দিল্লি ডেয়ারডেভিলসকে ৮৬ রানে হারিয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা ধোনির দল করেছিল ৫ উইকেটে ২২২ রান, যা এবারের আইপিএলের সর্বোচ্চ। প্রথম পর্বের সেরা দল দিল্লি ১৬.৫ ওভারে অলআউট হয়েছে ১৩৬ রানে। সর্বোচ্চ ৫৫ রান করেছেন মাহেলা জয়াবর্ধনে।চেন্নাইকে রানের পাহাড়ে নিয়ে গেছে ম্যাচসেরা মুরালি বিজয়ের ব্যাট। ৫৮ বলে ১১৩ রান করেছেন তিনি। মুরালি বিজয়ের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ (১২ বলে) করেছেন ড্যারেন ব্রাভো। সুরেশ রায়না ২৭, ধোনি ২৩ ও মাইক হাসি ২০ রান করেছেন। সর্বোচ্চ ২ উইকেট তুলতে বরুন অ্যারন ৪ ওভারে দিয়েছেন ৬৩ রান। ওয়েবসাইট।