ফাইনালে ডোনাভান সেকেন্ডারি স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে পটুয়াখালীর ডোনাভান সেকেন্ডারি স্কুল (১৩৬)। কাল মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ফরিদপুর মুসলিম মিশন স্কুলকে (৬৯) তারা হারিয়েছে ৬৭ রানে। জয়ী দলের সাব্বির হোসেন অপরাজিত ৪৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ। ইমরান খান ও রকিবুল তিনটি করে উইকেট নিয়েছে।