ফাইনালে দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের গ্রুপ-২-এর দ্বিতীয় টুর্নামেন্ট চলছে এখন মিয়ানমারে। আজ প্রতিযোগিতার শীর্ষ বাছাই ইয়েমেনের আল আনসিঘাসানের বিপক্ষে ফাইনালে খেলছে বাংলাদেশের দেলোয়ার। সেমিফাইনালে কাল সিঙ্গাপুরের অং ইসাকে হারিয়েছে বাংলাদেশের এই খেলোয়াড়। প্রথম টুর্নামেন্টে দেলোয়ার তৃতীয় হয়েছিল।