ফাইনালে নাইজেরিয়া ও বুরকিনা ফাসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালের পর পাঁচ টুর্নামেন্টের ১৭ ম্যাচে যারা কোনো জয় দেখেনি, এমন একটা দলই কিনা উঠে গেল আফ্রিকান নেশনস কাপের ফাইনালে! দলটার নাম বুরকিনা ফাসো। দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ঘানাকে টাইব্রেকারে হারিয়েছে বুরকিনাবে স্ট্যালিয়নরা। আগামী রোববারের ফাইনালে বুরকিনা ফাসোর প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। পরশুই প্রথম সেমিফাইনালে মালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ‘সুপার ইগলরা’। এএফপি।