ফাইনালে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ভালো যার, সব ভালো তার। রাফায়েল নাদাল নিশ্চয়ই চাইবেন বছরের শেষ টুর্নামেন্টটা জিতে ‘মধুরেণ সমাপয়েৎ’ করতে। সে জন্য আরেকটা মাত্র ম্যাচ জিততে হবে তাঁর। কাল লন্ডনে এটিপি মাস্টার্সের সেমিফাইনালে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন পুরোনো প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে। ফেদেরার পরশু হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে নিশ্চিত করেছিলেন সেমিফাইনাল।

এ নিয়ে ফেদেরারের সঙ্গে ৩২টি ম্যাচের ২২টিতেই জিতলেন নাদাল। ফাইনালে নাদালের সঙ্গে যোগ দেবেন জোকোভিচ বা ভাভরিঙ্কাদের কেউ। এএফপি।