ফাইনালে নেইমারের সান্তোস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিওয়া রেসলকে ৩-১ গোলে হারিয়ে আজ বুধবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে নেইমারের দল সান্তোস।ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গোলের সূচনা করেন ব্রাজিলীয় ১৯ বছর বয়সী স্ট্রাইকার নেইমার। কাল দ্বিতীয় সেমিফাইনালে কাতারের ক্লাব আল সাদকে হারালে ফাইনালে সান্তোসের সঙ্গী হবে লিওনেল মেসির বার্সেলোনা।শক্তির বিচারে আজকের ম্যাচে এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়ন সান্তোস। জাপানের ক্লাব রেসল মহাদেশীয় চ্যাম্পিয়ন নয়। ক্লাবটি বিশ্বকাপ মঞ্চে সুযোগ পেয়েছে স্বাগতিক হওয়ার সুবাদে। সান্তোসের বিপক্ষে লড়াইয়ে রেসলের শক্তি বলতে ছিল নিজের মাঠ। কিন্তু নেইমারদের ফুটবল-নৈপুণ্যে স্বাগতিক হওয়ার সুবিধাটা আদায় করতে পারেনি রেসল। রয়টার্স।