প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ব্রিজ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা পরশু নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল ফাইনাল জিতে সেই মুহূর্তটা আরও স্মরণীয় করে রাখার। কিন্তু কাল ফাইনালে বাংলাদেশ ৬৮-৭৬ পয়েন্টে হেরে গেছে ভারতের কাছে। ফাইনালটি সরাসরি অনলাইনে দেখে বিস্মিত বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন, ‘ছেলেদের খেলা দেখে আমি মুগ্ধ। ভারতের সঙ্গে ওরা এত ভালো খেলবে কল্পনাও করিনি। হারলেও দুর্দান্ত খেলেছে। আশা করি, বিশ্বকাপে বাংলাদেশ দল আরও ভালো করবে।’