ফাইনালে পারে না বেনফিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজদের হারিয়ে স্কটল্যান্ডের স্বাধীনতা পুনরুদ্ধার করতে সাতবার লড়াই করতে হয়েছিল রবার্ট ব্রুসকে। দিতে হয়েছিল অধ্যবসায়ের কঠোর পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হয়ে এখনো বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন ব্রুস। সেই রবার্ট ব্রুসকেও অনুপ্রেরণা বানাতে ব্যর্থ হলো বেনফিকা। টানা সপ্তম চেষ্টাতেও ফাইনালের গেরো খুলতে পারল না পর্তুগিজ ক্লাবটি। পরশু চেলসির কাছে হেরে দীর্ঘশ্বাসটাই শুধু বাড়াল ফুটবল কিংবদন্তি ইউসেবিওর সাবেক ক্লাব। এই ইউসেবিওর হাত ধরেই ইউরোপে সর্বশেষ সাফল্য পেয়েছিল বেনফিকা। ১৯৬২ সালে ইউসেবিওর জোড়া গোলেই রিয়াল মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে জিতেছিল টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান কাপ। সেই শেষ, এরপর ইউরোপে বেনফিকার ইতিহাস শুধুই না পাওয়ার। গত ৫১ বছরে সাত-সাতবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠে প্রতিবারই হেরেছে পর্তুগিজ লিগের রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।১৯৬৩ সালে টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠে এসি মিলানের কাছে ১-২ গোলে হেরে হ্যাটট্রিক-বঞ্চিত হয় বেনফিকা। এক মৌসুম পর ১৯৬৫ সালেই আবারও ফাইনালে উঠে মিলানেরই ক্লাব ইন্টারের কাছে হারে ০-১ গোলে। ১৯৬৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ইউরোপ জয় করে এই বেনফিকাকে হারিয়েই। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরে যায় ইউসেবিওর দল।এরপর দেড় দশকের দীর্ঘ এক বিরতির পর ১৯৮৩ সালের উয়েফা কাপের ফাইনালে একই পরিণতি। এবার বেলজিয়ামের আন্ডারলেখটের কাছে দুই লেগের ফাইনালে ২-১ গোল হার। পাঁচ বছর পর ইউরোপিয়ান কাপের ফাইনালে হল্যান্ডের পিএসভির কাছে টাইব্রেকারেও ভাগ্য বদলাতে পারেনি বেনফিকা। ১৯৯০ সালে মিলান দ্বিতীয়বার ইউরোপিয়ান কাপ জেতে বেনফিকাকে হারিয়ে। ওয়েবসাইট।