ফাইনালে বার্সেলোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেস ফ্যাব্রিগাসে ভর করে কোপা ডেল রের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। পরশু ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। ফ্যাব্রিগাস নিজে করেছেন এক গোল, জাভিকে দিয়ে করিয়েছেন বাকিটি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের সামনে দাঁড়াল বার্সা।পরশু মেসি কোনো গোল করতে পারেননি। তবে ১৬ মিনিটে ফ্যাব্রিগাসের প্রথম গোলটি হয়েছে তাঁর পাস থেকেই। দুরূহ কোণ থেকে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ডিয়েগো আলভেজের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান আর্সেনালের সাবেক অধিনায়ক। প্রথম লেগে মেসির পেনাল্টি বাঁচানো আলভেস এই লেগেও বিশ্বসেরা ফুটবলারকে দু-দুবার গোলবঞ্চিত করেছেন দুর্দান্ত সেভ করে। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে জাভির গোলেই নিশ্চিত হয় বার্সার জয়। রয়টার্স।