ফাইনালে বার্সেলোনাকেই দেখছেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে একসময় বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন। বার্সার প্রতি তাঁর দুর্বলতা থাকা অস্বাভাবিক নয়। তবে আবেগ নয়, ফুটবলীয় বিচারবোধ থেকেই ইয়োহান ক্রুইফের অভিমত, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি নয়, খেলবে বার্সেলোনাই।ক্রুইফের মতে, মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে পেছনে ফেলেই ফাইনালে উঠে যাবে বার্সেলোনা।একটি দৈনিকে লেখা কলামে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি বলেছেন, চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে বার্সেলোনা পরপর দুটি বড় ম্যাচে হেরেছে। তার পরও আমি মনে করি, মঙ্গলবার ন্যু ক্যাম্পে বার্সেলোনা নিজেদের ফিরে পাবে এবং জয়ের ধারায় ফিরবে।চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে চেলসির সঙ্গে বার্সেলোনার হারের জন্য ভাগ্যকেই দুষেছেন ক্রুইফ। তিনি বলেন, ওই ম্যাচে বার্সেলোনা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। গোল করতে না পারাটা ছিল দুর্ভাগ্যের।ক্রুইফ একই সঙ্গে তুলনায় চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচটির পাশাপাশি তাঁর কলামে আলোচনা করেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি নিয়েও। তবে দুটি ম্যাচে বিস্তর ফারাক খুঁজে পাচ্ছেন তিনি। তাঁর মতে, চেলসির বিপক্ষে ম্যাচটির সঙ্গে রিয়ালের বিপক্ষে ম্যাচটির যদি তুলনায় যান, তাহলে ভুল করবেন। চেলসির বিপক্ষে বার্সেলোনার পরাজয় দুর্ভাগ্যজনক হলেও রিয়ালের বিপক্ষে মেসি-জাভি-ইনিয়েস্তারা বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তবে দুটো ম্যাচেই ছোটখাটো কিছু ভুল যে বার্সেলোনার পরাজয়ের জন্য দায়ী, সেটা জানাতে ভোলেননি ক্রুইফ।চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা স্ট্যামফোর্ড ব্রিজের ভুলগুলো আর করবে না বলেই বিশ্বাস করেন টোটাল ফুটবলের জনক এই ডাচ গ্রেট। ওয়েবসাইট।