ফাইনালে বিকেএসপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে অনূর্ধ্ব-১৪ সুব্রত কাপের ফাইনালে উঠে গেছে বিকেএসপি। কাল সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে জয়টা এসেছে টাইব্রেকারে (৪-২)। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। আগামীকাল দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে চণ্ডীগড় ও এনসিসির দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।