ফাইনালে বিকেএসপি ও ফেডারেশন একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে হকি ফেডারেশন একাদশ ও বিকেএসপি। আগামীকাল ফাইনাল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফেডারেশন একাদশ ৯-০ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। অন্য ম্যাচে বিকেএসপি ১১-১ গোলে জিতেছে পুলিশের বিপক্ষে। নৌবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের সবগুলোই জিতে ফাইনালে উঠেছে বাহফে। তবে সমান তিনটি করে ম্যাচ জিতেও গোল গড়ে সেনাবাহিনীকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে বিকেএসপি।