ফাইনালে বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃথাই গেল ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি। দুই শতাধিক রান, তাতেও ভরসা মিলল না। মিলবে কী করে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যে রয়েছেন ক্রিস গেইল, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ২০৩ রানও তাই মামুলিই হয়ে গেল। কাল নিউ সাউথ ওয়েলসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল বেঙ্গালুরু।কাল প্রথম সেমিফাইনালে সেঞ্চুরি পেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ওয়ার্নার। ৬৮ বলে ৬ চার ও ১১ ছক্কায় ১২৩ রানে অপরাজিত ছিলেন। এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৬৯ বলে অপরাজিত ছিলেন ১৩৫ রানে। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতেই সেমিফাইনালে উঠে এসেছিল নিউ সাউথ ওয়েলস। টি-টোয়েন্টিতে টানা সেঞ্চুরির এটিই প্রথম রেকর্ড।ওয়ার্নারের সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়েই দেবেন এমন পণ করেই যেন নেমেছিলেন ক্রিস গেইল। কিন্তু সেটা আর হয়নি, ৪১ বলে ৯২ রানে (৮ চার ও ৮ ছক্কা) এলবিডব্লুর শিকার হন কামিন্সের। তবে বিরাট কোহলির অপরাজিত ৮৪ রানের সুবাদে জয় নিয়েই ফেরে বেঙ্গালুরু। ৪৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৪ রান করেন কোহলি। আগামীকালের ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বাই ও সমারসেটের মধ্যকার জয়ী দল। ওয়েবসাইট।