ফাইনালে ব্রাজিল ও পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পর আবারও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও পর্তুগাল। এবারের টুর্নামেন্টের সবচেয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দল দুটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার (বাংলাদেশ সময় রোববার সকাল) বোগোটায়। এখন পর্যন্ত ছয় ম্যাচে একটি গোলও খায়নি পর্তুগাল। অন্যদিকে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৫ গোল করেছে ব্রাজিল।গতকাল সেমিফাইনালে পর্তুগাল ফ্রান্সকে এবং ব্রাজিল মেক্সিকোকে হারিয়েছে। দুই দলই জিতেছে ২-০ গোলে। ব্রাজিল জেতে স্ট্রাইকার হেনরিকের শেষ ১০ মিনিটের জোড়া গোলে। কালকের দুটিসহ মোট পাঁচ গোল করে হেনরিক স্পেনের আলভেরো ভাজকুয়েজের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। অন্য সেমিফাইনালে দানিলোর ৯ ও নেলসন অলিভিয়েরার ৪০ মিনিটের গোলে জেতে পর্তুগাল। যদিও পুরো ম্যাচেই আধিপত্য ছিল ফ্রান্সের। গোল করা ছাড়া বাকি সবই করেছে ফরাসিরা। পর্তুগালের গোলরক্ষক মাইকার দৃঢ়তাই প্রথমবারের মতো শেষ চারে খেলা ফ্রান্সের বিদায় নিশ্চিত করে। ফাইনালে পর্তুগালের জন্য রয়েছে ইতিহাসের অনুপ্রেরণা। ১৯৯১ সালের ফাইনালে পেনাল্টি শুটআউটে সাবেক উপনিবেশ ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। পর্তুগালের ওই দলটিতে ছিলেন পর্তুগালের সোনালি প্রজন্মের লুই ফিগো, রুই কস্তা ও হোয়াও পিন্টোর মতো খেলোয়াড়েরা। ওয়েবসাইট।