প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু অলিম্পিকের দ্বাদশ দিনে এসেই ভারতকে প্রথম পদক উপহার দিয়েছেন মহিলা কুস্তিগির সাক্ষী মালিক। মালিক জিতেছেন ব্রোঞ্জ। কাল ১৩০ কোটি মানুষের দেশ ভারতকে অন্তত একটি রুপা উপহার দেওয়া নিশ্চিত করলেন শাটলার পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মেয়েদের সেমিফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে ফাইনালে উঠেছেন সিন্ধু। আজ বাংলাদেশ সময় রাত আটটার ফাইনালে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের ক্যারোলিনা মারিন। এএফপি।