ফাইনালে মুখোমুখি শারাপোভা-সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন মারিয়া শারাপোভা। বর্তমান চ্যাম্পিয়ন রুশ তারকা কাল সেমিফাইনালে বৃষ্টির মুখে পড়েছিলেন। রোঁলা গাঁরোতে প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল খেলা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে শেষ চারে হারালেন ৬-১, ২-৬, ৬-৪ গেমে। আরেক সেমিফাইনালে সারা ইরানিকে মাত্র ৪৬ মিনিটে ৬-০, ৬-১-এ উড়িয়ে ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনাল আগামীকাল। এএফপি।