ফাইনালে মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটগ্রস্ত শচীন টেন্ডুলকারের দিকে বারবার ঘুরছিল টেলিভিশন ক্যামেরা। কখনো চিন্তিত, কখনো মিটিমিটি হাসছেন। হাসিটা চওড়া হলো যখন শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ‘চিকেন ড্যান্সে’ ব্যস্ত হয়ে পড়লেন হরভজন সিং। ড্রেসিং রুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন টেন্ডুলকার। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের। কাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল টেন্ডুলকারের দল।ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে এ রান টপকে যায় মুম্বাই। আগামীকাল একই ভেন্যুতে ফাইনালে মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ওয়েবসাইট।