ফাইনালে মেসিদের চাইছেন আলভেজও
রক্ষণ সামলে আক্রমণে ওঠা তাঁর কাজ৷ সেই কাজটা ভালোই করতে পারেন দানি আলভেজ৷ দেশের মাটিতে এই বিশ্বকাপে ব্রাজিলের বড় ভরসা এই বার্সেলোনা ডিফেন্ডার৷ নিজের দায়িত্বটা ভালোই জানেন আলভেজ৷ একই সঙ্গে চোখ রাখছেন বিশ্বকাপ ট্রফিতে৷ এবার বিশ্বকাপের বড় দাবিদার বলছেন ব্রাজিলকেই, সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিচ্ছেন অারেকটি নাম৷ স্পেন৷
‘আমার ফেবারিট ব্রাজিল আর স্পেন৷ তবে আমাকে যদি ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেছে নিতে বলা হয়, আমি আর্জেন্টিনাকেই বেছে নেব৷ কারণ, এটা এমন এক ম্যাচ, যেটির সঙ্গে অনেক ইতিহাস জড়িত৷ এমন একটি দলকে হারিয়ে বিশ্বকাপ জেতার আনন্দই হবে আলাদা’—বলছেন আলভেজ৷
ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠলে দুইয়ে দুইয়ে চার মিলে যেতে পারে৷ চিত্রনাট্য সেভাবে এগোলে ফাইনালে আলভেজের সঙ্গে দেখা হবে তাঁর বার্সেলোনা সতীর্থ মেসির সঙ্গে৷ তবে দুই দলের কেউ গ্রুপে দ্বিতীয় হলে মেসি-নেইমার দ্বৈরথের সম্ভাবনা সেমিফাইনালে। কোনো সম্ভাবনাই তো উড়িয়ে েদওয়া যায় না৷ সেটিকে একপাশে রেখে দুই ক্লাব সতীর্থকে নিয়ে বেশ উচ্ছ্বসিত আলভেজ, ‘মেসি-নেইমার যে দলেই খেলুক, ওরা নিজ নিজ দলের জন্য বিশেষ কিছু। যেকোনো দলই ওদের মতো খেলোয়াড়ের ওপর নির্ভর করে নির্ভারই থাকবে৷’ ওয়েবসাইট৷