ফাইনালে মেসির অপেক্ষায় আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন বার্সেলোনার জার্সি গায়ে খেলেন, তাঁদের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। দানি আলভেজ তো একবার বলেওছিলেন, মেসির সঙ্গে তাঁর বোঝাপড়াটা দুর্দান্ত। চোখের দিকে তাকিয়েই নাকি বুঝতে পারেন মেসি কী চাইছেন, বলটা কোথায় দিতে হবে। একই কথা হয়তো মেসিও বলবেন তাঁর বার্সেলোনা-সতীর্থকে নিয়ে। কিন্তু বার্সেলোনার জার্সি খুলে জাতীয় দলের জার্সি গায়ে দিলেই সেই বন্ধুত্ব ভুলে তাঁরা ‘শত্রু’। তখন আলভেজ হয়ে যান ব্রাজিল ডিফেন্ডার আর মেসি আর্জেন্টিনার ফরোয়ার্ড। যে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের চিরদিনের শত্রুতা। বিশ্বকাপ আরও একবার শত্রু বানিয়ে দিয়েছে এই দুই বন্ধুকে।
আলাদা গ্রুপ হওয়ার প্রথম পর্বে দেখা হচ্ছে না। সম্ভাবনা নেই শেষ ষোলো কিংবা কোয়ার্টার ফাইনালেও। সেমিফাইনালে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আলভেজ চাইছেন বন্ধুর সঙ্গে যাতে ১৩ জুলাই মারাকানার ফাইনালেই দেখা হয় তাঁর, ‘আমার স্বপ্ন হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। আমি মেসির সঙ্গে এ নিয়ে কথা বলেছি। এটা শুধু আমাদের স্বপ্ন নয়, ওদেরও।’
কিছুদিন আগে একই প্রত্যাশার কথা বলেছেন বার্সেলোনায় মেসির আরেক সতীর্থ নেইমারও। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নাকি রসিকতা করে মেসিকে বলেও দিয়েছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হলেও শেষ পর্যন্ত জয়টা ব্রাজিলেরই হবে। একই সুর আলভেজের কণ্ঠেও, ‘আমি শুধু ফাইনালই খেলতে চাই না, ট্রফিটাও জিততে চাই।’
মেসি কি পারবেন তাঁর দুই বার্সেলোনা-সতীর্থের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে? ওয়েবসাইট।