ফাইনালে মোহামেডান ও গুলশান ইয়ুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে মোহামেডান ও গুলশান ইয়ুথ। কাল সেমিফাইনালে মোহামেডান (১৪০/৮) ২ উইকেটে শেখ জামাল ধানমন্ডিকে (১৩৭) এবং গুলশান ইয়ুথ (৬৭/৩) ৭ উইকেটে আজাদ স্পোর্টিংকে (৬৩) হারিয়েছে। আজাদের ছয়জন ফিরেছেন শূন্য রানে। ৮ ওভার বোলিংয়ে ৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩০ রান করে ম্যাচসেরা হয়েছেন গুলশানের লতা মণ্ডল।মোহামেডান ও শেখ জামালের অন্য সেমিফাইনালটি জমেছিল বেশ। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করা মোহামেডান ১২৯ রানে হারায় অষ্টম উইকেট। শেখ জামালের সন্ধ্যামালী ম্যাচের সর্বোচ্চ ৫১ রান করলেও চৌকস নৈপুণ্যের জন্য ম্যাচসেরা মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন (৩০ রান ও ১/২৭)। ফাইনালটা হবে আজই।