ফাইনালে ম্যার্কেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের অনেক বড় ভক্ত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সেই ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে জার্মানির ম্যাচ থাকলেই তাঁকে দেখা যেত গ্যালারিতে। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের খোঁজখবর নিতেন। এবার তো নিজ দেশের খেলা দেখতে ব্রাজিল পর্যন্ত উড়ে এসেছিলেন। আসবেন আবারও। আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসেই উপভোগ করবেন ৫৯ বছর বয়সী ম্যার্কেল। সঙ্গে করে নিয়ে যাবেন জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গাউককেও। ব্রাজিলকে এভাবে মাটিতে নামিয়ে আনায় জার্মান ফুটবলকে অভিনন্দন জানাতেও ভুল করেননি ম্যার্কেল, ‘এই জয় ইতিহাসে ঠাঁই পাওয়ার মতো। দল আরও শক্তি সঞ্চয় করবে এবং ফাইনালের জন্য মনোযোগ তৈরি করবে বলেই আশা করছি।’ ইয়াহু স্পোর্টস।