ফাইনালে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর পর আবারও মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠল যুক্তরাষ্ট্র। কাল প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ফাইনালে সুইডেন অথবা জাপানের মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৮ জুলাইয়ের ফাইনালটি হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় ফাইনাল।খেলা শুরুর ৯ মিনিটেই মার্কিনরা এগিয়ে যায় লরেন চেনির গোলে। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স সমতা আনে সোনিয়া বোমপ্যাস্তোরের ৫৫ মিনিটের গোলে। এরপর ৭৯ থেকে ৮২—তিন মিনিটের মধ্যে ম্যাচসেরা অ্যাবি ওয়ামব্যাক ও অ্যালেক্স মরগান দুই গোল করে জিতিয়ে দেন মহিলা বিশ্বকাপের আগের পাঁচটি আসরেই কমপক্ষে তৃতীয় হওয়া যুক্তরাষ্ট্রকে। ওয়েবসাইট।