ফাইনালে রোনালদোর রিয়াল
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোল করাটা হয়তো তেমন কিছু নয়। তবে পরশু এ রকমই একটা গোল ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা খোদাই করে দিল ইতিহাসের পাতায়। লস অ্যাঞ্জেলেসের ৫১ বছরের পুরোনো বেসবল স্টেডিয়াম ডজার স্টেডিয়ামে পরশু প্রথমবারের মতো হলো ফুটবল ম্যাচ। রিয়াল মাদ্রিদ-এভারটন ম্যাচটি দেখতে তাই স্টেডিয়ামে হামলে পড়েছিল ৪০ হাজার দর্শক। ম্যাচের ১৭ মিনিটে রোনালদোর কোনাকুনি শট ঢুকে যায় এভারটনের জালে, ডজার স্টেডিয়ামে ফুটবলের প্রথম গোল!নিজে এক গোল করেছেন, সতীর্থ মেসুত ওজিলকে দিয়ে করিয়েছেন আরেকটি। এভারটনের বিপক্ষে রিয়ালও জিতেছে ২-১ গোলে। রোনালদোময় এই জয়ে রিয়াল জায়গা করে নিয়েছে আট দলের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে। আগামী পরশু শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চেলসি না এসি মিলান, সেটাও নিশ্চিত হয়েছে কাল রাতেই।ফাইনালে যে দলই আসুক, কোচ কার্লো আনচেলত্তির জন্য অভিজ্ঞতাটা হবে একই রকম, ‘চেলসি বা মিলান, আমার কাছে একই রকম। আমি চেলসিকে কোচিং করিয়েছি, মিলানকেও। কাজেই এটা হবে আমার জন্য বিশেষ এক ম্যাচ।’ ওয়েবসাইট।