ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোম্যাক্স ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ভারত। ২৮ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ফাইনালে খেলবে ধোনির দল। আজ বুধবার বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ১০৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।এর আগে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। শেবাগের ৯৩ বলে ১১০ এবং ৭৫ বলে ধোনির ৩৮ রান বাদে বাকি সবার ভূমিকা ছিল যাওয়া-আসার মধ্যে। এর পরও নিউজিল্যান্ডের সামনে ২২৪ রানের টার্গেট দেয় ভারত। জবাবে প্রাভিন কুমার ও মুনাফ প্যাটেলের বোলিং-তোপে ৩০ ওভার ১ বলে ১১৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। প্রাভিন কুমার ৮ ওভারে ৩৪ রান ও মুনাফ প্যাটেলে ৭ ওভারে ২১ রান নিয়েছেন ৩টি করে উইকেট। এ ছাড়া আশিষ নেহরা নেন ২টি উইকেট। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মিলস।ম্যাচ সেরা হয়েছেন শেবাগ। ওয়েবসাইট