ফাইনালে সাকিবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলোয়াড়েরা একরকম উৎসব করলেন। তবে সবচেয়ে বেশি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন শাহরুখ খান। তাঁর পাঁচ বছরের অপেক্ষার অবসান যে হলো। এই প্রথম আইপিএলের ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স। কাল প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসান অবশ্য বিশেষ ভূমিকা রাখতে পারেননি। আগের ম্যাচের সেরা খেলোয়াড় এদিন ব্যাট হাতে মাত্র ১ রান করেছেন। বল হাতে ৩৬ রানে ১ উইকেট। অবশ্য কলকাতাকে প্রথম উইকেটটি এনে দিয়েছিলেন তিনিই, বিপজ্জনক হয়ে ওঠার আগেই ডেভিড ওয়ার্নারকে সাজঘরে পাঠিয়ে দিয়ে।প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান তুলেছিল কলকাতা। কলকাতার শুরুটা হয়েছিল দারুণ। ৫.৫ ওভারে ৪৮ তুলে ফেলেছিলেন গম্ভীর ও ম্যাককালাম। ১৬ বলে ৩২ রান গম্ভীরের। ৩৬ বলে ৩১ করেছেন ম্যাককালাম, ৩৩ বলে ৩০ ক্যালিস। তবে ইউসুফ পাঠান (২১ বলে ৪০*) ও লক্ষ্মীরতন শুক্লার (১১ বলে ২৪*) কল্যাণেই ভালো পুঁজি পেয়েছিল কলকাতা। এই জুটি শেষ ৪ ওভারে তুলেছে ৫৬ রান! জবাবে ৮ উইকেটে ১৪৪ রান তুলতেই থেমে যায় দিল্লি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি অবশ্য আরও একটি ম্যাচ পাবে ফাইনালে পা রাখার সুযোগ হিসেবে। ওয়েবসাইট।