ফাইনালে সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর নিজের টানা চতুর্থ শিরোপা জেতার পথে আর মাত্র একধাপ দূরে সেরেনা উইলিয়ামস। আজ শনিবার সিমোনা হালেপকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠে গেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

শিরোপা নির্ধারণী লড়াইটা অনুষ্ঠিত হবে কাল রোববার। প্রতিপক্ষ অবশ্য এখনো নির্ধারিত হয়নি। ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সারা এরানির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে খেলতে হবে তাঁকে। সূত্র: ওয়েবসাইট।