ফাইনালে স্পেনকে পেল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেন
স্পেন

আরও একবার স্প্যানিশ জালেই আটকা পড়েছে ইতালি। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ইতালিকে হারিয়ে কনফেডারেশনস কাপের ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বকাপজয়ী স্পেন। নির্ধারিত সময় গোলশূণ্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। এখানেও ছিল টানটান উত্তেজনা। প্রথম পাঁচটি গোলের একটিও মিস করেননি দুই দলের খেলোয়াড়রা। শেষপর্যন্ত ৭-৬ ব্যবধানের জয় পায় স্পেন। সেমিফাইনালে যেন বিশ্বকাপজয়ী স্পেনের মুখোমুখি না হতে হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছিল স্বাগতিক ব্রাজিল ও ইতালি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্পেনকে এড়াতে পেরেছিল ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে তারা ইতিমধ্যেই চলে গেছে ফাইনালে। আর ২০১২ ইউরো কাপের ফাইনালের পর আরও একবার স্পেনের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ইতালির।