ফাইনালে হ্যান্ডবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুতে অনুষ্ঠানরত আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফির মহিলা বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে তারা ৪০-১৩ গোলে হারিয়েছে নেপাল মহিলা দলকে। বাংলাদেশের শিল্পী ১২টি, তৃপ্তি ও শিরীনা আক্তার ৯টি করে গোল করেন। ম্যাচসেরা হন শিরীনা আক্তার। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। ওদিকে স্থান নির্ধারণী খেলায় পুরুষ দল ৩৪-১৮ গোলে নেপালকে হারিয়ে পঞ্চম হয়েছে। বাংলাদেশের সোহাগ ১১টি ও জিয়া ৮টি গোল করেন।