ফাইনালের আগে
স্পেন ‘ওদের (হল্যান্ড) খেলার ধরন আমাদেরই মতো। মাঝমাঠে টেকনিকে পরিপূর্ণ সব খেলোয়াড়, যদিও তারা আমাদের খেলোয়াড়দের মতো উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন নয়। তবে হল্যান্ড খুব বিপজ্জনক দল।’—ভিসেন্তে দেল বস্ক, স্পেনের কোচ‘আমরা যেমন খুব আত্মবিশ্বাসী নয় যে জিতব, তেমনি হেরে যাওয়ার ভয়ও পাচ্ছি না।’— ইকার ক্যাসিয়াস, স্পেনের গোলরক্ষক‘আমরা ওকে এমনকি চিন্তা করার অবকাশও দেব না।’—সার্জিও বুসকেটস, স্পেনের মিডফিল্ডার‘ওদের কাউন্টার অ্যাটাক ভয়ংকর, ওরা পরিপূর্ণ একটি দল।’—কার্লোস মারচেনা, স্পেনের ডিফেন্ডার‘ডির্কের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। এখন অন্তত নিশ্চিত, লিভারপুলের কেউ শিরোপা জিতবে! তবে আশা করি, রোববার ডির্কের মুখের হাসি আর থাকবে না।’ —পেপে রেইনা, স্পেনের রিজার্ভ গোলরক্ষকহল্যান্ড‘আমরা স্পেনকে হারাব। আমরা যদি কথাটা বিশ্বাস না করি, তাহলে কখনোই কাজটা করতে পারব না।’—ওয়েসলি স্নাইডার, ডাচ মিডফিল্ডার‘বাছাইপর্বের প্রতিটি ম্যাচ জিতেছি। এখানে এসে সব ম্যাচ জিতেছি। এবার স্পেনকে আমাদের কোনোক্রমেই হারাতে দেব না।’—আরিয়েন রোবেন, ডাচ মিডফিল্ডার‘তৃতীয় বারের মতো ফাইনালে উঠেছি আমরা। আমি মনে করি, ’৭৪ এবং ’৭৮-এর হল্যান্ডই আমাদের প্রেরণা।’—বার্ট ফন মারউইক, ডাচ কোচ ‘লোকে ওর (রবিন ফন পার্সি) কাছে ৫-৬টি গোল আশা করেছিল। সে তা হয়তো করতে পারেনি, তবে যেভাবে খেলছে দলের জন্য, সেটাও খুব গুরুত্বপূর্ণ।’—ডির্ক কিউট, ডাচ মিডফিল্ডার‘ওর (রবিন ফন পার্সি) প্রতি আমার এখনো অনেক বিশ্বাস আছে। ফাইনালেই ও সেরা খেলাটা খেলবে।’—বার্ট ফন মারউইক, ডাচ কোচ