টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দুই অধিনায়ক সম্ভবত ক্রিকেট-বিশ্বের সবচেয়ে সজ্জন দুই ক্রিকেটার, তা দুজনের মধ্যে কে এগিয়ে? ড্যারেন স্যামি বিব্রত হাসি দিয়ে বললেন, ‘মাহেলা খুব ভালো। ভোট দিলে আমি হয়তো লাখ বিশেক ভোট পাব। মাহেলার পক্ষে ভোট দেবে পুরো শ্রীলঙ্কা। আমার জেতার চান্স নেই।’ ফাইনালে অবশ্য ভালোই ‘চান্স’ দেখছেন। ড্যারেন স্যামি যেমন, তেমনি মাহেলা জয়াবর্ধনেও। কাল প্রেমাদাসায় দুই অধিনায়কের ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন উৎপল শুভ্র
ফাইনালের আগে দুই অধিনায়ক
‘অতীত নিয়ে ভাবছি না’মাহেলা জয়াবর্ধনেআগের তিনটি বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর চতুর্থবার কি অন্য কিছু? আগের ফাইনালগুলোয় কী হয়েছে, আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না। ওই ফাইনালগুলো জেতার মতো যথেষ্ট ভালো খেলতে পারিনি। তবে আমাদের বিশ্বাস, এটি জেতার সামর্থ্য আমাদের আছে। আমরা শুধু এটিই ভাবছি।গেইলের জন্য বিশেষ পরিকল্পনা? খুব বেশি না, এই টুর্নামেন্টে আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবছিই না। আমাদের কাছে গেইল খুব ভালো ওয়েস্ট ইন্ডিজ দলের শুধুই আরেকজন খেলোয়াড়। আমরা পুরো দলের দিকেই তাকিয়ে গেম প্ল্যান ঠিক করব, কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। তবে আমি সব সময় যা বলি, যত গেম প্ল্যানই করা হোক, রেকর্ড-সংখ্যা যা-ই বলুক, শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনে আপনি কেমন খেলেন, সেটিই হলো গুরুত্বপূর্ণ।অস্ট্রেলিয়ার বোলিংকে যেভাবে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ... অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আর আমাদের বোলিং আক্রমণে অনেক পার্থক্য। আমরা অন্য কোনো দলের মতো আক্রমণ বানাতেও চাইনি কখনো। আমাদের নিজস্ব শক্তির জায়গা আছে, সেটিকেই কাজে লাগাতে চাই। পরিস্থিতির ডাকে সাড়া দিতে চাই, টি-টোয়েন্টিতে সেটিই আসল।গেইল যে বলেছেন, ‘স্যরি, শ্রীলঙ্কা, তোমাদের কোনো চান্স নেই’, এটা বাড়তি চাপ কি না? যখন কেউ এমন কোনো মন্তব্য করে, তখন চাপটা আমাদের ওপর এসে পড়ে, নাকি তাঁর ওপর? বুঝতে পারছি না কী বলব। তবে এমন কিছু যখন ও বলেছে, তার মানে চাপটা ওর ওপরই।দুই দলের স্পিন আক্রমণের তুলনা... দুই দলেই ভালো স্পিনার আছে। নামগুলো হয়তো ব্যাপার, তবে আসল ব্যাপার তো ওই দিনে কে কেমন করে। আমাদের বোলারদের ওপর আমার বিশ্বাস আছে। পুরো টুর্নামেন্টেই ওরা ভালো করেছে। উইকেটও আগাগোড়া খুব পরিচিত লেগেছে, ফাইনালেও ভিন্ন কিছু হবে বলে মনে হয় না।শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনালের উইকেট নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সমালোচনা উইকেট তো আইসিসির হাতে, শ্রীলঙ্কা ক্রিকেটের হাতে নয়। আইসিসিই ঠিক করে কোন উইকেটে কোন ম্যাচ হবে। আমি তাই বুঝতে পারছি না, তিনি কী বলতে চাইছেন। যদি কেউ মনে করে, আমাদের স্পিনারদের কথা ভেবে উইকেট তৈরি করা হয়েছিল, তাদের মনে করিয়ে দিই, ওদের দলে তো আজমল, আফ্রিদি, হাফিজ বিশ্বের অন্যতম সেরা তিনজন স্পিনার ছিল। আমাদের দলে ছিল শুধু দুজন। ম্যাচটাও তো যেকোনো দলই জিততে পারত।শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ কি না? অবশ্যই, পুরো দেশের জন্যই এটা গর্বের মুহূর্ত। আমরা বিশ্বকাপ আয়োজন করেছি, স্বাগতিক দেশ ফাইনালে। পুরো দেশের জন্যই দারুণ দুটি সপ্তাহ কাটছে। লোকজনও বিশ্বকাপটাকে বরণ করে নিয়েছে, ভালো ক্রিকেটও দেখেছে। আমি যতগুলো বিশ্বকাপে খেলেছি, তার মধ্যে এটিই সেরা।গত বছর এই সময়ে বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করবেন, কল্পনা করেছিলেন কি না? কঠিন প্রশ্ন। যে দুবার আমি দেশকে নেতৃত্ব দিয়েছি, দুবারই হঠাৎ করে দায়িত্বটা পেয়েছি। প্রথমবার মারভান (আতাপাত্তু) চোট পেল, আর এবার...। না, আমি গত বছর এমন ভাবিনি, তখন শুধু নিজের ব্যাটিং নিয়েই ভাবছিলাম। আমি সব সময়ই বলে এসেছি, শ্রীলঙ্কান দলের অংশ হতে পেরে আমি গর্বিত। ব্যক্তিগত কিছু নয়, দল হিসেবে আমরা বিশেষ কিছু অর্জনের সুযোগ পেয়েছি গর্বিত এ কারণেও। অধিনায়কত্বটাকে আমি চাপ হিসেবে দেখি না। আমি প্রথমত নিজেকে একজন খেলোয়াড় হিসেবে চিন্তা করি, দলের জন্য অবদান রাখতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সম্পর্কে ওরা কাল (পরশু) রাতে তো ব্যাটিং উৎসব করেছে। যা মেরেছে, তা-ই ব্যাটের মাঝখানে লেগেছে। অস্ট্রেলিয়ানদের রীতিমতো অসহায় লেগেছে। এই পরিস্থিতিতে কীভাবে সাড়া দেবেন, একজন ক্রিকেটারের জন্য এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালে।আপনার দেখা ওয়েস্ট ইন্ডিজের সেরা পারফরম্যান্স কি না? এমন ওরা মাঝেমধ্যে যে খেলেনি, তা নয়। ২০০৪ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে, সেখানে আমাদের কাছে হেরেছে। ওদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। ফাইনালে যোগ্য দুটি দলই উঠেছে। দুটি ইনফর্ম দল, যারা ভালো ক্রিকেট খেলেছে।তিনটি বিশ্বকাপে ফাইনালে হারার দুঃখ ঘুরেফিরে আবার ওই কথা! ফাইনালে খেলাটাও তো দারুণ ব্যাপার, এটাকে নেতিবাচক অর্থে নিচ্ছেন কেন? ওই তিনটি ফাইনালে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। এবার আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে জেতার চেষ্টা করব। আমরা ইতিহাসে ফিরে যেতে চাই না, সেটিকে বাধাও মনে করছি না। ‘পার্টিটা আমরাই করতে চাই’ড্যারেন স্যামিশ্রীলঙ্কার উৎসব পণ্ড করে দিতে চান কি না অবশ্যই তা করতে চাই। আমরা একটা মিশন নিয়েই দেশ ছেড়েছি। এখন আমরা পাহাড়ের চূড়ায়। শ্রীলঙ্কা ভালো খেলছে, আমরাও ঠিক সময়ে ফর্মের তুঙ্গে উঠেছি। জানি, পুরো শ্রীলঙ্কা পার্টির অপেক্ষায়। তবে পার্টিটা আমরাই করতে চাই। ক্যারিবিয়ানরা জানে, কীভাবে পার্টি করতে হয়।শ্রীলঙ্কান স্পিনাররা কত বড় হুমকি ওরা দেশে খেলছে, কন্ডিশনটা ওদের খুব ভালো জানা। আমি শুধু আশা করছি, ভালো একটা ক্রিকেট উইকেট যেন পাই; যেখানে ব্যাটসম্যানরা স্ট্রোক খেলতে পারবে, ভালো বোলারদের জন্যও কিছু থাকবে। ভালো একটা টি-টোয়েন্টি উইকেট পেলেই হয়। তবে যেটাই পাই, আমাদের ভালো খেলতে হবে। ওদের দিকে তো চোখ থাকবেই, তবে আমরা কী করতে পারি, সেটাই হলো আসল। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ যখন গা-ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে, দেখিয়েছি আমরা কতটা বিধ্বংসী হতে পারি।৩৫ হাজার দর্শকও তো আজ প্রতিপক্ষ এটা তো আমাদের জানাই। আমরা দেশে খেললেও একই ঘটনা ঘটত। দর্শকেরা শ্রীলঙ্কার সঙ্গে থাকবে। তবে আমাদের ড্রেসিংরুমে এই বিশ্বাসটা ছড়িয়ে আছে যে, ফাইনালে উঠতে হলে যা করতে হতো, তা আমরা খুব ভালোভাবে করেছি। ফাইনালে হয়তো আমাদের ‘এ প্লাস গেম’টা বের করে আনতে হবে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে ‘এ গেম’ লেগেছে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে হয়তো আরেকটু ভালো করতে হবে। আমাদের বিশ্বাস, আমরা তা পারব।ট্রফি জিতলে ওয়েস্ট ইন্ডিজের জন্য সেটির কী তাৎপর্য বিশাল। অনেক দিন থেকেই সমর্থকেরা বড় কিছুর জন্য মুখিয়ে আছে। এই লক্ষ্যটা নিয়েই আমরা ক্যারিবিয়ান ছেড়েছি। ড্রেসিংরুমেও আমরা বলছি, এই মিশনের নাম: ‘এক দল, এক মানুষ, এক লক্ষ্য’। শিরোপা থেকে আমরা আর একটা ধাপ দূরে। যখন আমরা ভালো করি, ক্যারিবিয়ানের লোকজন আনন্দে ভেসে যায়। কয়েক ঘণ্টার জন্য কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। ওদের এই আনন্দটা দিতে চাই।সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে আমরা সবাই টগবগ করে ফুটছিলাম। কত মানুষ আমাদের সঙ্গে ছিল! সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বার্তা পাঠিয়েছেন, এই ম্যাচটা জিততেই হবে। আজও তাঁর একটা ই-মেইল পেয়েছি। উনি লিখেছেন, ‘দল যা করছে, ক্যারিবিয়ানে আমরা সবাই তাতে গর্বিত। এবার ট্রফিটা চাই। পরিশ্রমের আগে সাফল্য শুধু অভিধানেই আসে, কঠোর পরিশ্রম করো, যাতে কাল এর ফল পেতে পারো।’ এটা আমাদের খুব উজ্জীবিত করেছে।ওয়েস্ট ইন্ডিজ এক দিন আগেই সেরা খেলাটা খেলে ফেলল কি না আগেই সেরা ফর্মে, আমি তা বলব না। আগামীকাল (আজ) তো ভিন্ন প্রতিপক্ষ। আমরা তো সেরা খেলা না খেলেই সেমিফাইনালে উঠে গেছি। ওখানেই প্রথম নিজেদের মতো খেললাম, ফাইনালেও তা-ই খেলতে চাই। ড্রেসিংরুমে আমি বিশ্বাসটাকে সব সময় গুরুত্ব দিই। যেকোনো প্রতিপক্ষ, যেকোনো বাধা, যেকোনো দলের বাধা পেরোনোর ক্ষমতা আছে আমাদের। শ্রীলঙ্কার বিপক্ষেও তা করতে পারব বলে আমাদের বিশ্বাস। কাজটা কঠিন, তবে এই একটা হার্ডলই তো লাফানোর বাকি।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট-বিশ্বে সবারই দ্বিতীয় প্রিয় দল কেন মনে হয় অনেক কিছু মিলিয়েই—পারফরম্যান্স তো আছেই, এর সঙ্গে আছে যেভাবে আমরা খেলি। আমাদের ছেলেরা ক্রিকেটটা খুব উপভোগ করছে। আমরা যেভাবে খেলতে চাই, একবার তা খেলতে শুরু করলেই আমাদের প্যাশন আর গর্বটা বেরিয়ে আসে।গেইলের শারীরিক অবস্থা গেইলের অবস্থা ফিজিও তো গুরুতর কিছু হয়েছে বলে জানায়নি। ও ঠিকই আছে মনে হচ্ছে। আর কোনো কিছুরই ক্ষমতা নেই ফাইনালে ক্রিস গেইলকে বাইরে বসিয়ে রাখে। অনেকবারই ও ব্যথা সহ্য করে আমাদের জন্য খেলেছে, এবারও এর ব্যতিক্রম হবে না।গেইলের ওপর নির্ভরতা গেইল ভালো একটা শুরু করে দিলে দলের জন্য তো খুবই ভালো। তবে সে যদি তা না-ও করতে পারে, আমাদের দলে আরও অনেকে আছে। আর ফাইনালে তো শেষ রেখাটা পেরোনোর জন্য প্রতিটি খেলোয়াড়ই নিজেকে উজাড় করে দেবে।ব্যক্তিগতভাবে এই ফাইনালের অর্থ আমার জন্য অবশ্যই এটি স্মরণীয় একটা ঘটনা। তবে দল আর ক্যারিবিয়ান জনগণই আমার ভাবনা জুড়ে। আমি তো মাত্র কয়েক বছর ধরে ক্রিকেট খেলছি আর সমর্থকেরা কত বছর ধরে আমাদের জন্য গলা ফাটিয়ে যাচ্ছে। আমার কাছে তারাই সব, যারা এসে আমাদের খেলা দেখে। খেলা দেখার জন্য ভোরে ওঠে, রাত জেগে থাকে।দুই দলের স্পিনারদের লড়াই প্রসঙ্গে আমাদের আক্রমণের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমাদের যেটা করতে হবে, তা হলো ওদের স্পিন আক্রমণের বিপক্ষে স্কোরবোর্ডে ভালো একটা রান তুলতে হবে। একবার সেরা ফর্মে দেখা দিলে আমরা খুব বিপজ্জনক।