ফাইনালের আগে শান্তিপ্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালিয়ান কাপের ফাইনাল আজ। কিন্তু রোমা-লাৎসিওর ম্যাচের আগে খেলার চেয়ে বড় দুশ্চিন্তা, ম্যাচটা ভালোয় ভালোয় শেষ হবে তো?দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দুই মাস আগের সর্বশেষ ম্যাচের জন্যই এই শঙ্কা। রোমের অলিম্পিক স্টেডিয়ামের সেই ম্যাচ-পরবর্তী সহিংসতায় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন দুই সমর্থক। সমর্থকদের উদ্দেশে তাই রোমা মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রসির মিনতি, ‘আমি আত্মবিশ্বাসী, মানুষ আসবে। ভালো একটা সময় কাটাবে। কিন্তু তাদের ছুরি ও অস্ত্রগুলো বাড়িতে রেখে আসতে হবে। আর যখন মাঠে থাকব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে কেউ বাড়াবাড়ি না করে ফেলি।’ ইতালিয়ান কাপের ফাইনালে এই প্রথম মুখোমুখি দুই দল। শুধু ফাইনাল বলেই নয়, ম্যাচটার মাহাত্ম্য আরও একটা কারণেও বড়। এই ম্যাচে জয়ী দল যে সরাসরি খেলবে আগামী মৌসুমের ইউরোপা লিগে। এএফপি।