প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবিয়ানদের শঙ্কা ছিল নিশ্চয়ই লাসিথ মালিঙ্গাকে নিয়ে। কিন্তু নতুন বলে ফাইনালের চমক হয়ে এলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রথম ওভারটিই উইকেট মেডেন, ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১১! টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এটাই। এর আগে ফাইনালের সবচেয়ে কিপটে বোলার ছিলেন ইরফান পাঠান। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে ৪ ওভারে ১৬ রান দিয়েছিলেন পাঠান। ম্যাথুস পাঠানকে দুইয়ে ঠেলে দেওয়ার একটু পর পাঠানকে তিনে ঠেলে দিয়েছেন অজন্তা মেন্ডিস। ৪ ওভারে মেন্ডিস দিয়েছেন ১২। সব ম্যাচ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ডও মেন্ডিসের। এই বিশ্বকাপেই প্রথম ম্যাচে ৪ ওভারে রান দিয়েছিলেন ৮।