ফাইনালের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনালে নেই স্বাগতিকেরা। কিন্তু প্রতিবেশী আর্জেন্টিনার হাজারো সমর্থক এরই মধ্যে ব্রাজিলে পাড়ি জমিয়েছে। ফাইনালে বানের পানির মতো আসতে পারে আরও অনেক আকাশি-নীল সমর্থক। কিন্তু তার পরও নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ব্রাজিল সরকারের। নিরাপত্তার জন্য ফাইনালে থাকবে ২৬ হাজার পুলিশ ও সেনা। ফিফা ও রিওর প্রাদেশিক সরকারের সঙ্গে সভার পর ব্রাজিলের আইনমন্ত্রী জানিয়েছেন, ফাইনালে নিরাপত্তার জন্য এটাই হলো আসল পরিকল্পনা। মজা করে বললেন জার্মানির কাছে হারলেও নিরাপত্তার বিষয়ে আর হারতে চান না তিনি, ‘আমরা মাঠের খেলায় হেরেছি কিন্তু মাঠের বাইরে জিতেছি এবং সারা বিশ্ব আমাদের প্রশংসা করছে।’ এএফপি।