প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি এখন ভারতের। তাই বলে আবার ধরে নেবেন না, ফাইনালে দুদল মিলিয়ে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড এটি। শ্রীলঙ্কা আর ভারত মিলে (২৭৫+২৭৭) এদিন রান তুলেছে ৫৫১। দুদল মিলে সবচেয়ে বেশি রান তোলার দিক দিয়ে এটি দ্বিতীয়ও নয়, তৃতীয়! ৫৯৩ রান নিয়ে সবার ওপরে আছে ২০০৩ জোহানেসবার্গের ফাইনাল। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ৩৫৯ রান, ভারত অলআউট হয়েছিল ২৩৪ রানে। এর আগের রেকর্ডটি কিন্তু ১৯৭৫ প্রথম বিশ্বকাপ ফাইনালেরই। ২৯১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ২৭৪। মোট রান ৫৬৫। এই তিনটি ফাইনালেই পাঁচ শর বেশি রান উঠেছে। একটুর জন্য তাতে ঠাঁই হচ্ছে না ১৯৮৭-এর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ফাইনালের। যেখানে দুদল মিলে রান তুলেছিল ৪৯৯।