ফাঙ্কের কাছে মুস্তাফিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল আগেই। কাল লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়ে চোট পাওয়া বাঁ কাঁধটা লেনার্ড ফাঙ্ককে দেখিয়েও ফেললেন মুস্তাফিজুর রহমান। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ইংলিশ এই শল্যবিদ তাঁকে কী পরামর্শ দিয়েছেন। এর আগে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের চিকিৎসক টনি কোচার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন সাসেক্সের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের এই পেসারকে।