ফাভেলা বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফুটবল ফর হোপ’—স্লোগান সামনে রেখে রিও ডি জেনিরোর ফাভেলায় বসেছে ‘ফাভেলা বিশ্বকাপ’। পরশু এর উদ্বোধনী অনুষ্ঠানে  ব্রাজিলিয়ান মডেল ফার্নান্দা লিমা । ছবি: রয়টার্স
‘ফুটবল ফর হোপ’—স্লোগান সামনে রেখে রিও ডি জেনিরোর ফাভেলায় বসেছে ‘ফাভেলা বিশ্বকাপ’। পরশু এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলিয়ান মডেল ফার্নান্দা লিমা । ছবি: রয়টার্স

আসল বিশ্বকাপ তো আছেই। তবে ১২ জুন সেই বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলে হয়ে যাচ্ছে আরেকটি বিশ্বকাপ—ফাভেলা বিশ্বকাপ। রিও ডি জেনিরোর ‘ফাভেলা’র খ্যাতি বিশ্বজুড়ে। পর্তুগিজ শব্দ ফাভেলার কাছাকাছি অর্থ—ঘিঞ্জি পল্লি বা বস্তি। অনগ্রসর উপজাতি ও সুবিধাবঞ্চিত মানুষ গাদাগাদি করে বাস করে এসব ফাভেলায়৷ আর এখানে হেন অপকর্ম নেই যা হয় না৷ সেই ফাভেলায় ‘বিশ্বকাপ’ আয়োজনের উদ্দেশ্য মহৎই। অপরাধের স্বর্গরাজ্য ফাভেলাগুলোর তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা উন্নত করতেই এই প্রকল্প হাতে নেওয়া। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে সঙ্গে নিয়ে পরশু রিওর কাজু ফাভেলায় এই ‘বিশ্বকাপের’ ভেন্যুও উদ্বোধন করলেন ফিফা মহাসচিব জেরম ভালকে। বলে লাথি মেরে ছোট্ট মাঠটা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোও। ছিল ফাভেলার শিশু-কিশোর এবং তরুণেরাও। ভেন্যু উদ্বোধন করা হলেও টুর্নামেন্ট মানে ‘ফাভেলা বিশ্বকাপ’ শুরু হবে আগামী ৭ জুন, শেষ হবে ১০ জুন, আসল বিশ্বকাপ শুরুর দুই দিন আগে। বিশ্বকাপের দলের সংখ্যার সঙ্গে মিল রেখে ‘ফাভেলা বিশ্বকাপেও’ অংশ নেবে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ৩২টি দল! ভালকে বলেছেন, ‘ফাইনাল কাজুতে হবে বটে, তবে সেটা হবে সেই মারাকানার মতোই গুরুত্বপূর্ণ।’ এএফপি।