ফারভিজের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালের পোশাকি মহড়ায় জিতল শ্রীলঙ্কা। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভারতকে ৭ উইকেটে হারিয়েছে তারা।দুই দলেরই ফাইনাল আগে নিশ্চিত হয়ে যাওয়ায় ডাম্বুলায় কালকের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা রক্ষার। ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক করে শ্রীলঙ্কার পেসার ফারভিজ মাহারুফ স্মরণীয় করে রাখলেন এ ম্যাচটাই। ৪২ রানে নিয়েছেন ৫ উইকেট, এর মধ্যে ইনিংসের ৩৯তম ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে পর ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা, প্রাভিন কুমার ও জহির খানকে। ওয়ানডেতে কোনো শ্রীলঙ্কান বোলারের এটি চতুর্থ হ্যাটট্রিক। চামিন্ডা ভাস একাই করেছেন দুটি হ্যাটট্রিক, অপরটি লাসিথ মালিঙ্গার। কাল ফারভিজের সামনেই মূলত ৪২.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৯ রান করেছেন রোহিত শর্মা।জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে ১২ ওভার ৩ বল বাকি থাকতেই। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৭৩ রান করে দিয়েছেন জয়ের নেতৃত্ব। মাহেলা জয়াবর্ধনে করেছেন অপরাজিত ৫৩।সংক্ষিপ্ত স্কোর ভারত: ৪২.৩ ওভারে ২০৯ (রোহিত ৬৯, ধোনি ৪১, কার্তিক ৪০, গম্ভীর ২৩; মাহারুফ ৫/৪২, হেরাথ ২/৩১, ম্যাথুস ১/৩৭)।শ্রীলঙ্কা: ৩৭.৩ ওভারে ২১১/৩ (সাঙ্গাকারা ৭৩, জয়াবর্ধনে ৫৩, থারাঙ্গা ৩৮, দিলশান ২৪; জহির ২/৪২, প্রাভিন ১/৩০)।ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।