ফারাহর কোচের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ উঠেছে তাঁর কোচ আলবার্তো সালজারের বিরুদ্ধে, কিন্তু তাতে প্রশ্নের মুখে পড়ছেন মো ফারাহ। যুক্তরাষ্ট্রের ডোপিং বিরোধী সংস্থার (ইউএসএডিএ) একটি প্রতিবেদন ফাঁস করেছে হ্যাকিং গ্রুপ ফ্যান্সি বিয়ারস, যেটি সম্প্রতি ছাপিয়েছে সানডে টাইমস। ২০১৬ সালের প্রতিবেদনটিতে ফারাহর কোচ সালজারের বিরুদ্ধে অভিযোগ, দৌড়বিদদের পারফরম্যান্স বাড়াতে ব্যবস্থাপত্রে বদল এনে ওষুধের মাত্রায় তারতম্য ঘটিয়েছেন।
এতেই অভিযোগের আঙুল উঠছে ফারাহর দিকে। দুবার অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনাজয়ী ব্রিটিশ অ্যাথলেট অবশ্য গতকাল বলে দিয়েছেন, ‘আমি নিষ্কলুষ অ্যাথলেট। ওষুধ, সেটির মাত্রা—এসব ব্যাপারে কখনো নিয়ম ভাঙিনি।’ রয়টার্স