ফারাহর নাম প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো ফারাহ
মো ফারাহ

ডোয়াইন চেম্বার্স ও জেসিকা এনিস ছিলেন না আগে থেকেই। কমনওয়েলথ গেমস শুরুর আগে হেপ্টাথলন তারকা ক্যাটারিনা জনসন-টম্পসনকেও হারিয়ে ফেলে ইংল্যান্ড। ইংলিশরা সবচেয়ে বড় ধাক্কাটা খেল কাল গেমসের প্রথম দিনে মো ফারাহকে হারিয়ে। সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে অনেকটাই রং হারাল গ্লাসগোর কমনওয়েলথ গেমস।
লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারের ‘ডাবল’জয়ী ফারাহকে নিয়ে সংশয় ছিল আগে থেকেই। পুরোনো অসুস্থতা থেকে পুরোপুরি সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত। ফারাহ এখন প্রস্তুতি নিচ্ছেন আগামী মাসের জুরিখ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। অবশ্য তার আগে তাঁকে পুরোপুরি সুস্থ হতে হবে। এএফপি।