ফারাহর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি পাল্লার দৌড়ে নিজের রাজত্ব অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন মো. ফারাহ। ১৫০০ মি., ৫০০০ মি., ১০ হাজার মি. ও ২ মাইল দৌড়ের ব্রিটিশ রেকর্ডগুলো তাঁর নামের পাশে। গত রোববার ৩০০০ মিটারের ৩৪ বছরের পুরোনো ব্রিটিশ রেকর্ডও ভেঙে দিয়েছেন ফারাহ। বার্মিংহাম ডায়মন্ড লিগে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৭ মিনিট ৩২ দশমিক ৬২ সেকেন্ড। রেকর্ড গড়া এ জয় উৎসর্গ করেছেন কিংবদন্তি মোহাম্মদ আলীকে, ‘তিনি ছিলেন এমন, যিনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন, তাঁর অভাব বোধ করব সব সময়।’ জি নিউজ