ফার্গির 'মধুর' সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো Èবিপদেই' পড়েছেন স্যার অ্যালেক্স ফাগর্ুসন। দল নির্বাচন নিয়ে এমনিতেই জেরবার ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। ফর্মে থাকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে বসিয়ে রাখতে হচ্ছে বেঞ্চে। এখন নানি আরও কঠিন করে দিলেন কাজটা। রিডিংয়ের সঙ্গে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথম একাদশেই ছিলেন না ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার। ফিল জোনস চোট পেয়ে বাইরে চলে যাওয়ায় বিরতির ঠিক আগে মাঠে নামেন। এরপর নিজে একটা গোল তো করেছেনই, হার্নান্দেজকে দিয়ে আরেকটি করিয়ে দলের জয়টাও (২-১) নিশ্চিত করেছেন। এই মেৌসুমে প্রথম একাদশে অনিয়মিতই হয়ে পড়েছিলেন নানি, শুরু থেকে খেলেছেন মাত্র ১০টি ম্যাচে। ফর্মহীনতা, চোটের সমস্যায় আভাস দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন। সেটা অবশ্য করেননি। ফার্গিও তাই নানি-বন্দনায় মাতলেন, Èম্যান অব দ্য ম্যাচ হওয়াটা নানিরই প্রাপ্য। তার অবদান ছিল দারুণ। আমার মনে হচ্ছিল সে-ই আমাদের ম্যাচটা জেতাবে।' এখন প্রথম একাদশ বাছাই নিয়েও ভুগবেন বলেই স্বীকার করলেন, Èসে যদি এ রকম খেলে তাহলে আমার কাজটা আরও কঠিন হয়ে পড়বে।' শেষ আটে ইউনাইটেডের প্রতিপক্ষ মিডলসবরো অথবা চেলসি। রয়টার্স।