ফার্গির অপছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিতে তাঁর আপত্তি নেই। কিন্তু সেটি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। সীমা ছাড়িয়ে যদি ফুটবলের সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে যায় তখন আর বিনোদনটা এ রকম থাকবে না বলেই মনে করেন স্যার অ্যালেক্স ফার্গুসন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ তাই ফুটবলে নতুন কোনো প্রযুক্তির ব্যবহার দেখতে চান না। গত মৌসুমের শেষ দিক থেকে গোললাইন প্রযুক্তির ব্যবহার শুরু হয় ইউরোপের অনেক লিগে। এটাকে ভালোভাবেই নিয়েছেন তিনি। তবে কিছু সিদ্ধান্তের ভার ফার্গুসন সব সময় রেফারির ওপরই ছেড়ে দিতে চান। কোচ থাকাকালে বিভিন্ন সময় রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে শিরোনাম হওয়া স্যার ফার্গুসনের মতে, ‘কোনো সন্দেহ নেই, প্রযুক্তি খেলাটিকে আরও উন্নত করছে। কিন্তু এত প্রযুক্তির ব্যবহার হলে রেফারির হাতে আর কিছুই থাকে না। তা ছাড়া প্রযুক্তির সাহায্য নেওয়া মানে খেলা বারবার বন্ধ হওয়া। এতে আর ছন্দটা থাকে না।’ ইয়াহু নিউজ।