প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিক যেন স্যার অ্যালেক্স ফার্গুসন। মাত্রই অবসরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড কোচের ছায়াই যেন ইংল্যান্ড ক্রিকেট দলের ড্রেসিংরুমে। বেয়াড়া ছাত্রদের নিয়ন্ত্রণে ফার্গির মতোই কঠিন অ্যান্ডি ফ্লাওয়ার। অন্তত ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের কাছে তা-ই মনে হয়। ক্রিকেটারদের কাছে ফ্লাওয়ার যেন সাক্ষাৎ ত্রাস। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ককে ইংলিশ ক্রিকেটারদের এতটাই ভয় যে তাঁরা তাঁর ফোন ধরেন না, কিছুক্ষণ পর উল্টো ফোন করেন। যুক্তরাজ্যের ডেইলি মিররকে ব্রড আরও জানিয়েছেন, ফ্লাওয়ারের চলাফেরা আততায়ীদের মতো। তবে ফ্লাওয়ার সহজে নাকি খেপে যান না, খেলোয়াড়েরা একেবারে বাজে খেললেই নিজের ‘আসল’ মূর্তি দেখান। ওয়েবসাইট।