ফার্গির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারির সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি। প্রতিবাদে ম্যাচ শেষের নিয়মিত সংবাদ সম্মেলনটা এড়িয়েই গিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। এবার সেটার মাশুল গুনতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে। গতকাল তাঁকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। ৫ মার্চ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নানিকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। ওই ম্যাচে ১-২ গোলে হেরেছিল ম্যানইউ। এই সিদ্ধান্তটাই তাতিয়ে তুলেছিল ফার্গুসনকে। এএফপি।